স্ট্রিম প্রতিবেদক

সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে দেশের তরুণরা আবারও রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৬ মার্চ) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো আকস্মিক দল নয়; বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টার ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল রাজপথের শক্তি আর নাগরিক কমিটি ছিল তরুণ নেতৃত্বের প্ল্যাটফর্ম।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সংস্কার এবং ন্যায়বিচারের রাজনীতি করতে চায়। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হয়, তবে দেশের তরুণরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। ২০২৪-২৫ সময়টি সারা বিশ্বেই জেন জি মুভমেন্টের বছর। নেপালসহ বিভিন্ন দেশে তরুণরা সফল হচ্ছে এবং বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকবে।
নাহিদ ইসলাম জানান, এনসিপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক মহলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এই বই পাঠ করলে সাধারণ মানুষ ও গবেষকরা দলটির প্রকৃত অবস্থান ও লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন।
বইয়ের লেখক মাহাবুব আলম বলেন, এই বই এনসিপিকে নিয়ে লেখা প্রথম প্রামাণ্য দলিল। এতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এ বই সাধারণ পাঠক, দলীয় কর্মী এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আগ্রহী গবেষক ও শিক্ষাবিদদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার এবং আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রাহমান উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৮ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে