স্ট্রিম প্রতিবেদক

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রতিটি হত্যা ও শহীদের রক্তের হিসাব নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। গতকাল বুধবার শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এই বিক্ষোভ করে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদার, যারা ৩০০ আসনে রয়েছেন। এদের না বলুন। তবেই বাংলাদেশ মুক্তি পাবে। জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ছিল, আপনারা এক সেকেন্ডের জন্যও তা সরাতে পারেননি। জনগণ আপনাদের মুক্ত করেছে। সেই জনগণের ওপর এখন আপনারা গুলি চালাচ্ছেন। অকৃতজ্ঞ হবেন না।
সহকর্মীকে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, বুধবার আমাদের ভাইকে শহীদ করা হয়েছে। আমরা হাত তুলে শপথ করছি– আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর প্রতিশোধ নেব। প্রতিটি লাশের হিসাব নেব; প্রতিটি শহীদের। আমরা শহীদ হতে প্রস্তুত। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
নির্বাচনকে আজাদী বনাম গোলামীর লড়াই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, আমরা আজাদীর পক্ষে। গণভোটে হ্যাঁ- এর পক্ষে। যারা না ভোট বলছে, তারা গোলামীর পক্ষে। আজাদীর মিছিল চলবে। যারা সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি ও পরিবারতন্ত্র করে, তাদের বয়কট করুন।
তিনি আরও বলেন, আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে শহীদদের স্পিরিট অনুযায়ী রাষ্ট্র গঠিত হবে। পলাশীর প্রান্তরে চলুন, আজাদীর লড়াই জারি রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে