স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজয় মিছিল করবে না বিএনপি। এর বদলে শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে দেশবাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। নাসির বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে কোনো বিজয় মিছিল করা হবে না। দলের পক্ষ থেকে শুকরিয়া আয়োজনের মাধ্যমে দেশের মানুষের প্রতি শান্তির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় এ নেতা বলেন, দেশে আগের তিনটি নির্বাচনই ছিল অবৈধ। ২০১৪ সালে বিনা ভোটের, ২০১৮ সালে নিশিরাতের ও ২০২৪ সালে আমি-ডামি নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয়েছিল। জুলাই-আগস্টে ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে সেই ফ্যাসিবাদকে বিদায় করেছে।
নাসির আরও বলেন, নতুন বাংলাদেশ, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে আজ নতুন ভোরের উদয় হয়েছে। একটি গণতান্ত্রিক সরকার আর অল্প কয়েক দিনের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছে। তারা মনে করেন, ১৯৭৫ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাকশাল বিলুপ্ত করে দেশকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল করেছিলেন, একইভাবে গত ১৭ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে তাদের নেতৃত্বে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাবেন।
দোয়ার আয়োজন বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে আমরা এখানে মিলাদ পড়েছি, বিশেষ করে আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়। এ ছাড়া বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীকে শুকরিয়া জানাতে এ আয়োজন করা হয়েছে।’
ঢাবি কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা শাখা ছাত্রদলের এ দোয়া অনুষ্ঠানে অংশ নেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে