স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা এই দাবি জানান।
এসময় বিক্ষোভকারীরা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের ঘোষণা দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কুশপুত্তলিকা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সাত দিন সময় দিচ্ছি ড. ইউনূসকে। যদি এই কণ্ঠ আপনার কানে না পৌঁছায়, তবে যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।’

তিনি আরও বলেন, ‘যদি আজ রাতে শান্তিতে ঘুমাতে চান, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বয়কট করার ব্যবস্থা করুন। নতুবা রাতে আপনার বাসার পাশে গিয়ে এই কণ্ঠ শোনানো হবে।’
সমাবেশে ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তৌহিদ সিয়াম বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সব সিদ্ধান্ত রাজপথে হয়েছে, গোলটেবিলে নয়। যারা রক্তের সাথে আপস করে গোলটেবিলে বসছেন, তাদের ষড়যন্ত্র দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’
বিক্ষোভ চলাকালে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জাহাঙ্গীর নো মোর’ এবং ‘হাদির গায়ে গুলি কেন, জবাব চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
এদিকে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে