স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। তিনি বলেন, ভোটের আগে এক; পরে অন্য কথা বলে জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।
রোববার (৮ মার্চ) রাজধানীর তোপখানার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন।
বিএনপি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সামনে এখনো সুযোগ রয়েছে। ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন এবং সংস্কার কাজে যুক্ত হোন। কোনো আইনি মারপ্যাঁচে অভ্যুত্থানের অর্জন ধূলিসাৎ করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যের পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির এমপিরা তা না করে আইন লঙ্ঘন করেছেন। আইনসভার সদস্য হয়ে কীভাবে তারা আইন লঙ্ঘন করেন, সেটি আজ বড় প্রশ্ন।’

গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জনমনে বিরূপ প্রভাব পড়ার ভয়ে আপনারা গণভোটে ‘হ্যাঁ’– এর কথা বললেও, ভোট শেষ হতেই তারা ‘না’ বেছে নিয়েছেন। এটি জনগণের সঙ্গে স্পষ্ট চাতুরি। শুধু নির্বাচন আদায়ের জন্যই গণভোটে রাজি হওয়ার নাটক করেছিল বিএনপি।
আখতার হোসেন বলেন, ‘জনগণ সব দেখছে। আওয়ামী লীগ নিজেদের অনেক শক্তিশালী মনে করেছিল, কিন্তু তারা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়নি। বরং জনগণ রাস্তায় নেমে তাদের বিতাড়িত করেছে। বিএনপি যদি মনে করে ভোটের আগে জনগণকে সন্তুষ্ট রেখে পরে রায় প্রত্যাখ্যান করবে, তবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে