স্ট্রিম সংবাদদাতা

পর্দার অন্তরালে আবার আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, স্বৈরতন্ত্র যেন ফিরতে না পারে সেজন্য ইসলামী জোট সজাগ রয়েছে।
মাদারীপুর-২ আসনে রিকসা প্রতীকের প্রার্থী মুফতি আবদুস সোবাহানের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, প্রায় দেড় যুগ পর এ দেশের তরুণ প্রজন্ম নিজেদের ভাগ্য গড়তে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু এরই মধ্যে আবার স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কলকাঠি নাড়া শুরু হয়েছে। যে জুলুমবাজি ও সন্ত্রাস এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করেছে, তা কোনোভাবেই আর বরদাশত করা হবে না।
মামুনুল হক আরও বলেন, তরুণদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং স্বৈরতন্ত্র ঠেকাতে ১১টি দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। ২০২৬ সালের নির্বাচন হবে সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার পুরোপুরি ফিরিয়ে দেওয়ার লড়াই। এ লড়াইয়ে ইনসাফ কায়েম করতে ইসলামী জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান মাদানী, সাবেক জেলা আমীর মাওলানা আবদুস সোবাহান খান এবং বর্তমান জেলা আমীর মুখলেসুর রহমান। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মেজবাউল ইসলামসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে