স্ট্রিম প্রতিবেদক

২০১৩ সালে শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হাতে নিহতদের পরিবারকেও নিয়মিত সরকারি ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’-এর মাসিক সহায়তা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ‘যেভাবে একাত্তরের ও চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।’
২০১৩ সালে শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের জনসভায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘শাপলা স্মৃতি সংসদ’-এর তত্ত্বাবধানে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ গঠন করা হয়। মাওলানা মামুনুল হক এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
শাপলার অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শাপলা স্মৃতি সংসদ কাজ করছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ‘জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।’
অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে ধাপে ধাপে অন্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। প্রতি মাসে নিয়ম করে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ ও মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে