স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক অস্থিরতার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আটজন নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ডাকযোগে ও অনলাইনের মাধ্যমে তাঁরা পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে পদত্যাগপত্রের অনুলিপি স্থানীয় সংবাদকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রে মোট আটজন নেতার নাম উল্লেখ থাকলেও চারজনের স্বাক্ষর পাওয়া গেছে। স্বাক্ষরকারী নেতারা হলেন— জেলা এনসিপির আহ্বায়ক আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
অন্যদিকে পদত্যাগপত্রে নাম থাকলেও সশরীরে উপস্থিত না থাকায় স্বাক্ষর করতে পারেননি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর জেন্টু, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য তসিকুল আজম বাবু। দুটি পৃথক আবেদনপত্রের মাধ্যমে তাঁরা ব্যক্তিগত কারণ ও দলীয় কার্যক্রম পরিচালনায় অপারগতার কথা উল্লেখ করে অব্যাহতি চেয়েছেন।
ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে জেলা এনসিপির আহ্বায়ক আলাউল হক বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমি বর্তমানে দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এই সীমাবদ্ধতার কারণেই আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি।”
তবে জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল রাজনৈতিক ভিন্নমতের ইঙ্গিত দিয়ে বলেন, “আমরা একটি বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমাদের সেই আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটেনি। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” স্বাক্ষরহীন চার নেতার বিষয়ে তিনি বলেন, তাঁরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করায় সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে ফোনে পদত্যাগের বিষয়ে পূর্ণ সম্মতি জানিয়েছেন এবং দ্রুতই স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি প্রথম গঠন করা হয়। পরবর্তী সময়ে তাঁকে আহ্বায়ক করে পূর্ণাঙ্গ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে