স্ট্রিম প্রতিবেদক

‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং ধর্মীয় মূল্যবোধের সুরক্ষাসহ ১২ দফা কর্মসূচির আলোকে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ধারার রাজনৈতিক দলের রূপরেখা ঘোষণা করতে আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।
ওইদিন বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ এই নতুন রাজনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনের প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘জুলাই সনদ’ এবং জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ১২ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে নতুন দলের নাম, লক্ষ্য ও পূর্ণাঙ্গ কর্মসূচি তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক এবং আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহকে সদস্যসচিব করে ‘আপ বাংলাদেশ’ গঠিত হয়েছিল। সংগঠনে মুখপাত্র হিসেবে শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী হিসেবে রাফে সালমান রিফাত এবং প্রধান সংগঠক হিসেবে নাঈম আহমাদ মনোনীত হন।
এর আগে একই বছরের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আপ বাংলাদেশের শীর্ষ নেতারা জাতীয় নাগরিক কমিটিতে থাকলেও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হননি, তারাই ‘আপ বাংলাদেশ’ গঠন করেছিল। নাঈম আহমাদ সেই সংগঠনের শীর্ষ পাঁচ পদের একটি প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এখন তিনি আপ বাংলাদেশের অবস্থান থেকে সরে এসে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ঢাকা স্ট্রিমকে বলেন, ‘উনি (নাঈম আহমাদ) নতুন একটি দল গঠন করবে। এই বিষয়ে আমাদের মধ্যে আগেই আলোচনা হয়েছিল। তবে সেখানে আপ বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্য থেকে অন্য কেউ যাচ্ছে না।’
নাঈম আহমাদ আপ বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সরে দাঁড়াননি, তবে দ্রুতই সরে দাঁড়াবে।’
এদিকে নতুন দলের উদ্যেক্তা নাঈম আহমাদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করতে চাইলেও তার সাড়া পাওয়া যায়নি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে