নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতাদের এমন ‘শৈশব সুলভতা’ প্রশংসা কুড়িয়েছে দেশের সোশ্যাল মিডিয়ায়
আবদুল্লাহ কাফি

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে ১ জুলাই থেকে দেশের ৬৪ জেলায় মাসব্যাপী কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বিলের ধারে এনসিপি নেতাদের হাস্যোজ্জ্বল ও উচ্ছ্বসিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়। পরে একই স্থানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সেই বিলে নেমে সমর্থকদের সঙ্গে ‘শাপলা’ ‘এনসিপি’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতারা।
ঘটনাটি ১০ জুলাই দুপুরের পর, মাগুরা সদরের কুচিয়ামো ইউনিয়নের বুরাইল বিলে। মাগুরা থেকে পথসভা শেষ করে নড়াইল যাওয়ার পথে এনসিপি নেতারা বিলের পানিতে নামেন। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতাদের এমন ‘শৈশব সুলভতা’ প্রশংসা কুড়িয়েছে দেশের সোশ্যাল মিডিয়ায়।
কেন হঠাৎ গাড়িবহর থামিয়ে বিলে নেমে পড়লেন, এমন প্রশ্নে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন নেতারা। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঈদে গ্রামের বাড়ি গেলে পুকুরে নেমে বন্ধুদের সঙ্গে আনন্দ করতাম। আজও সেই নস্টালজিয়াই উপভোগ করলাম এখানে। ’
মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারি বলেন, ‘পদযাত্রার ব্যস্ততায় আমরা সময় পাচ্ছি না সেভাবে। তাই সামান্য সময় পেলেই পুকুরে নেমে যাচ্ছি, পথে হোটেল পেলে খাবার খেয়ে নিচ্ছি।’
এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বলেন, ‘গ্রামে গেলে প্রায়ই পুকুরে নেমে যাই। এখানেও তা-ই করেছি।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে