সংবাদ সম্মেলনে রিজভী
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড কোনো পরামর্শ না দেওয়ায় এখনও তাঁর বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রবিবার বিকেলে (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাই বলে খুব উন্নতি হয়েছে, এ রকম খবর পাইনি।’
হাসপাতালে আসা নেতাকর্মী ও উৎসুকদের উদ্দেশে রিজভী বলেন, দল ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে মানুষের এই আবেগকে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। আশা করছি, বিষয়টি সবাই বিবেচনা করবেন। হাসপাতালে ভিড় করবেন না। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান রিজভী।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারিরীক অবস্থা বিবেচনায় গতকাল শনিবার ঘোষণা দেওয়া বিএনপির ‘বিজয়ের মশাল’ মিছিল স্থগিত করার কথা জানান বিএনপির এই নেতা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে