স্ট্রিম প্রতিবেদক

গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নজিরবিহীনভাবে দলীয়করণ করছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেট শহরে এনসিপির বিভাগীয় শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত ও দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের সাম্প্রতিক কর্মকাণ্ডই প্রমাণ করে যে প্রতিষ্ঠানগুলো এখন আর স্বাধীন নেই।
আরেকটি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবারের প্রস্তুতি হবে নিখুঁত। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী করণীয় ঠিক করতে অনেক ভুল করেছি। সেই ভুলের খেসারত হিসেবে আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে। এবার আমরা আর কোনো ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি রাজপথে আপসহীন থাকবে।
এ ছাড়া বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম ও ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার। উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে