স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে ব্যাপক জনসমাগমে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে দলীয় সিদ্ধান্তে শনিবার সকাল থেকে নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ শুরু করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক চারা রোপণ করে এই কার্যক্রমের সূচনা করেন।
আমিনুল হক জানান, নার্সারি থেকে আপাতত ২০০-৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণকে সামাজিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতেও এমন কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
এর আগে গতকাল শুক্রবার সকালে একই স্থানে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায় দলটি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে