স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি আরও সাতটি সাংগঠনিক ইউনিটের সরাসরি তদারকি করবেন।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই দায়িত্বের মাধ্যমে আসিফ মাহমুদ দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কার্যক্রমের সমন্বয় করবেন। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রচার ও কৌশলগত অবস্থান জোরদার করতে তাঁকে সাতটি সেলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেই সাতটি সেল এখন থেকে আসিফ মাহমুদ তদারকি করবেন সেগুলো হলো—মিডিয়া সেল; প্রচার ও প্রকাশনা সেল; ব্র্যান্ডিং সেল; দপ্তর সেল; জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল; রিসার্চ ও পলিসি সেল এবং
ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)।
এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ দলটির মুখপাত্রের দায়িত্ব পান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে