স্ট্রিম প্রতিবেদক

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নাম, যে নাম প্রতি মুহূর্তে স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির অর্থনীতিতে উত্তরণ করেছিলেন। তাই আমরা বাংলাদেশের মানুষ প্রতিবছর তাঁকে স্মরণ করি এবং তার দেখানো পথে এগিয়ে যেতে চাই। একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি।’
প্রসঙ্গত, জিয়াউর রহমান ১৯৩৬ সালের আজকের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। রসায়নবিদ পিতা মনসুর রহমানের চাকরির সুবাদে কোলকাতায় কৈশোর কাটে। এরপর করাচিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে