স্ট্রিম সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ঠেকাতে প্রত্যেক ভোটারকে যার যার কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান তিনি।
পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রুমিন ফারহানা। নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে লড়ছেন।
রুমিন ফারহানা বলেন, ‘বহু বছর পর ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। এই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। আমার অনুরোধ থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। কেউ যেন ভোট চুরি করতে না পারে।’
কেন্দ্র পাহারা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নির্ধারণ করবে। এতো বছর পর নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগ তা কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না।
রুমিন ফারহানা আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে