স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি উপকমিটি গঠন করেছে। প্রতিটি উপকমিটি দলটির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র চেয়ারম্যান আসিফ মাহমুদ ও সেক্রেটারি মনিরা শারমিনের তদারকিতে থাকবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলটির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
ছয়টি উপকমিটির মধ্যে রয়েছে অর্থ ও ফান্ডরেইজিং, প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয় এবং মিডিয়া উপকমিটি। বাকিগুলো হলো কমিউনিটি লিঁয়াজো, আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট উপকমিটি।
অর্থ ও ফান্ডরেইজিং উপকমিটির প্রধান ফরহাদ সোহেল ও সেক্রেটারি রফিকুল ইসলাম আইনী। প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির প্রধান মেজবাহ উদ্দীন ও সেক্রেটারি আয়মান রাহাত। মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ও সেক্রেটারি ইয়াসির আরাফাত।
এ ছাড়া কমিউনিটি লিঁয়াজো উপকমিটির প্রধান সানাউল্লাহ খান ও সেক্রেটারি ভীম্পাল্লী ডেভিড রাজু। আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি উপকমিটির প্রধান আলাউদ্দীন মোহাম্মদ ও সেক্রেটারি নুসরাত তাবাসসুম। ক্রাইসিস ম্যানেজমেন্ট উপকমিটির প্রধান হামযা মাহবুব ও সেক্রেটারি মাহবুব-ই-খোদা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে