স্ট্রিম সংবাদদাতা

বাউল গানের আসরে বাধা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানের আসরও বসবে। এসবে কারও বাধা বরদাশত করব না।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জের দগরিসার এলাকায় সাধক আব্দুল কাদির শাহের ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধন করে এসব কথা বলেন রুমনি ফারহানা।
তিনি বলেন, আমরা বিগত ১৮ মাস অন্তর্বর্তী সরকারের সময়ে দেখেছি– কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে; বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউলদের ধরে হেনস্তা করা হয়েছে; জেলে দেওয়া হয়েছে। কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কিনা জানি না। কিন্তু আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।
স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই– আমি যতদিন সরাইল, আশুগঞ্জ ও বিজযনগরের দায়িত্বে থাকব, এখানে ওয়াজ মাহফিল, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে।
আব্দুল কাদির শাহ পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এগুলো নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। এখানে যে যার যার মত-পথ অনুসরণ করে চলতে পারবে। আমরা কেউ কারও মতের ওপর হস্তক্ষেপ করব না।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে