স্ট্রিম সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার এহসান হাবীবের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এহসান হাবীব তাঁর ওপর হামলার বিষয়টি জানান।
হামলার বিষয়ে ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ করে এহসান হাবীব বলেন, ‘ইমরান প্রধান ও হৃদয় নামের একটা ছেলে আমার ওপর হামলা করেছে। তারা আমাকে আমাকে উপাচার্য দপ্তরে ঢুকতে না করে। পরে আমি তাদেরকে বলি, তোমরা যেহেতু বলছ, তাহলে আমি সংসদ সদস্যকে জানাব। পরে তারা আমার গলা চেপে ধরে এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় মীমাংসা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।’
হামলার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের সঙ্গে ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে