স্ট্রিম প্রতিবেদক

কিটক্যাট চকলেটের একটি লট বা ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট চকলেটের লটটি বাজার থেকে সরিয়ে নিতে হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক নুসরাত সাহার বিথী এই আদেশ দেন।
বিশুদ্ধ খাদ্য আদালতে চলমান এই মামলাটির বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। আবেদনে সংশ্লিষ্ট কিটক্যাটের ব্যাচ নম্বর (৪৪৩৯৯১৩৯) এবং উৎপাদন কোড (৬২৯৪০০৩৫৩৯০৫৪) উল্লেখ করেছেন তিনি।
আদালতে কামরুল হাসান বলেন, ‘নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেট একটি অননুমোদিত এবং নিম্নমানের পণ্য। এটি অনিরাপদ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই পরিস্থিতিতে বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন এবং বিক্রয় সাময়িকভাবে স্থগিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হাসান স্ট্রিমকে বলেন, ‘আমাদের দেশে নিম্নমানের এই চকলেটটি বহু মানুষ চেনে ও কিনে খায়। কিন্তু এই যে নিম্নমানের ভেজাল চকলেট খাচ্ছে, এর দায়-দায়িত্ব কে নেবে? এ বিষয়টি নজরে এনে আদালতে আমি একটা আবেদন জমা দিয়েছি।’
কামরুল হাসান আরও বলেন, ‘আদালতকে আমি বলেছি, গত ৩৬ বছর ধরে অননুমোদিত, নিবন্ধনবিহীন, ভেজাল ও নিম্নমানের খাবার জনগণকে তারা খাইয়ে আসছে। এই লটের কিটক্যাটগুলো বাজার থেকে তুলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হোক। পরে আদালত আমার আবেদন মঞ্জুর করেছেন।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে