স্ট্রিম প্রতিবেদক

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। প্রতি বছরের মতো এবারও রমনা বটমূলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হবে ছায়ানটের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান।
রোববার (২৯ মার্চ) প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মামুনুর রশীদ জানিয়েছেন, আগামী ৮ ও ৯ এপ্রিল থেকে মাঠপর্যায়ের কাজ শুরু হবে।
অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে জ্যেষ্ঠ ব্যবস্থাপক রশীদ আল হেলাল জানান, এবারের অনুষ্ঠান ভোর সোয়া ৬টায় শুরু হয়ে সকাল ৮টার মধ্যে শেষ হবে। আয়োজনের প্রথম ৩০-৪০ মিনিট থাকবে ভোরের সুর ও গান। উদ্বোধনী ধ্রুপদী সংগীত হিসেবে নির্বাচন করা হয়েছে ‘জাগো আলোক লগনে’। গত বছরের তুলনায় এবার অনুষ্ঠানের সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে এবং এই অনুষ্ঠানের পর সারাদিন ছায়ানটের আর কোনো আয়োজন থাকছে না।
সংগীত পরিবেশনায় ছায়ানটের দুই শতাধিক শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী ভাষণ দেবেন এবং জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। রবীন্দ্রনাথ বা অন্য কোনো নির্দিষ্ট কবিকে নিয়ে আলাদা কোনো বিশেষ প্রস্তুতি এবার রাখা হয়নি বলে জানানো হয়েছে।
গত ১৯ ডিসেম্বরের হামলার প্রসঙ্গ অনুষ্ঠানে আসবে কি না—এমন প্রশ্নের জবাবে রশীদ আল হেলাল বলেন, ‘এই হামলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি। ছায়ানটে সব ধর্মের মানুষ আসেন এবং আমরা কখনোই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হইনি।’ তবে ছায়ানট সভাপতি তাঁর ভাষণে এই বিষয়ে কথা বলতে পারেন বলে জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৫ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৫ ঘণ্টা আগে