স্ট্রিম সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুসআব আমীন। লালাখালের জিরোপয়েন্টে গোসলে নেমে এ দুর্ঘটনা ঘটে।
মুসআব আমীন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মুসআব আমীন শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্যপদে প্রার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে পরিবার গাজীপুরে থাকে।
জৈন্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পানিতে ডুবে নিঁখোজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪টা ৩৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'
সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন ঘুরতে গিয়েছিলাম। বেলা একটার দিকে জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামি। দশ মিনিট পর মুসআবকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুজির পর পুলিশকে খবর দিই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তাঁকে উদ্ধার করে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘পুলিশ সুরতহালের একটি প্রতিবদেন তৈরি করবেন। এরপর তারা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠাবেন। ইতিমধ্যে ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। ময়নাতদন্ত না করার জন্য হয়তো পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে