বৃহস্পতিবার প্রকাশিত এক গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে ইসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সেই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুর-৪ জাতীয় সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন তাঁরা। তবে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আবারও এই কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীর গতিতে চলতে শুরু করেছে যানবাহন। এতে আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খাবার, পানি ও ভোগান্তির মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার পর গন্তব্যে রওনা হন তাঁরা।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড; ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক দুটি অবরোধ করেন ওই দুইটি ইউনিয়নের লোকজন। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাক পিকাপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কথা হলেও মূল দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা বলেন, স্থানীয় লোকজন প্রশাসন সিদ্ধান্ত মেনে নেবে না। আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে তারা কখনো আপস করবেন না। প্রয়োজনে দিনের পর দিন বসে থেকে মহাসড়ক আটকে রাখবেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে