স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর ও পাশের ভবনের দুটি ব্যাংকের ভেতর আসবাবসহ ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের এই অগ্নিকাণ্ড ঘটে৷ পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা বলছেন, শহরে আগুন নির্বাপণের ব্যবস্থা না থাকার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপ-পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘৬ তলা ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। কয়েকজন আটকা পড়েছিল, তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আহত, কিংবা নিহতের খবর পাইনি। আগুন লাগার কারণ আমরা এখনো নিশ্চিত না। তদন্ত করে সেটা বলা যাবে।’
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে ডা. জিকরুল হক সড়কের ঢাকা ব্যাংকের পাশে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। এই আগুন পাশের ৬ তলা বিশিষ্ট ভবনে ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের ঢাকা ব্যাংকসহ পাঁচ তলার ডিএমসিবি ব্যাংকের আসবাব ও প্রয়োজনীয় জিনিস পুড়ে গেছে।

আরমান হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, হঠাৎ করে তুলার দোকানের গোডাউন থেকে ধোঁয়া উঠতে থাকে। এতে কিছু বুঝার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে যায়। ওই আগুনে চারটি তুলার দোকান ও পাশের ৬ তলা ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে।
অগ্নিনির্বাপণ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, তুলার গোডাউনে থেকে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে, সেখানে থাকা দুটি ব্যাংকের আসবাব পুড়ে গেছে। তবে ব্যাংকে থাকা টাকা পুড়েনি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া ব্যাংকগুলোর একটি ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন খান বলেন, ‘সার্বিক ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আসবাব, কম্পিউটার, এসি, মানি কাউন্ট মেশিন পুড়ে গেছে।’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে তিনি জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে