স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কোনো প্রসিকিউটর অনিয়ম বা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব, এই ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত।’
ট্রাইব্যুনালকে পুরোপুরি দুর্নীতিমুক্ত রেখে আন্তর্জাতিক মানের বিচারকাজ পরিচালনা করা হবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘নিরপরাধ কোনো মানুষকে হয়রানি করা হবে না। আমাদের মূল লক্ষ্যই থাকবে প্রকৃত অপরাধীরা। অপরাধীকে টার্গেট করে তদন্ত ও বিচার করা হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তির ওপর জোর দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা চাই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল পরিচালিত হোক। কাজের গতি বাড়ার সঙ্গে স্বচ্ছতাও বাড়ুক।’
চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে, এর মধ্যে ২১টি মামলার বিচারকাজ দুটি ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তবে এসব মামলার বিষয়বস্তু এখনও তিনি দেখেননি উল্লেখ করে বলেন, ‘সব নথিপত্র আমার কাছে জমা দিতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যদি মনে হয় তদন্ত যথাযথ হয়নি, কিংবা কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
সম্প্রতি প্রসিকিউশন টিমের কিছু সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ার কারণে তাকে সব ধরনের মামলার বিষয়বস্তু আগে বুঝতে হবে। যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলোও তদন্ত করে দেখতে হবে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে