স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৬-এর পর্দা উঠেছে আজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার ২০২৫’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তবে কবিতায় পুরস্কারপ্রাপ্ত কবি মোহন রায়হানকে প্রধানমন্ত্রী নিজ হাতে পুরস্কার দেননি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোহন রায়হানকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, তাঁর পুরস্কার বাতিল করা হয়নি; কেবল প্রধানমন্ত্রী নিজে তাঁকে পুরস্কার হস্তান্তর করেননি।
পুরস্কার না পাওয়া নিয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মোহন রায়হান বলেন, “এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতা), আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।
গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়।
কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা 'তাহেরের স্বপ্ন' কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।”
পুরস্কার বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজম বলেন, তাঁর কবিতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরস্কার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে