মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন দেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
স্ট্রিম প্রতিবেদক

এর আগে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষকরা। পরে সেটি স্থগিতের কথা জানান এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজী।
শিক্ষক নেতা দেলওয়ার হোসেন বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যমুনার দিকে পদযাত্রা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাদের অনুরোধে আমরা পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, যদি সরকারের কোনো দয়া না হয় বা সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।
গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষকেরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁদের অন্য দুই দাবি হলো– ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা।
এসব দাবিতে গত ১৩ অক্টোবর (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। ওই দিনই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হয়। সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন তাঁরা। এ ছাড়া গত বুধবার শিক্ষকেরা শাহবাগ মোড় প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন।
গতকাল বৃহস্পতিবার তাঁরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেও তা ফলপ্রসূ হয়নি। এ কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে