স্ট্রিম প্রতিবেদক

সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ‘ট্রেনিং অন ভেরিফিকেশন টুলস, এআই অ্যান্ড ইনফরমেশন ইন্টিগ্রিটি ফর সিনিয়র জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবি এবং ইউনেস্কো বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালাটি পিআইবির কনফারেন্স কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি সাংবাদিকতায় দায়িত্বশীলতা, তথ্য যাচাই ও ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের তথ্য যাচাইয়ের আধুনিক টুল সম্পর্কে দক্ষ করে তোলা, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং গণমাধ্যমে তথ্যের অখণ্ডতা ও নৈতিকতা আরও জোরদার করা।
প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন সিনিয়র মিডিয়া ও কমিউনিকেশন বিশেষজ্ঞ আনাস বেনদ্রিফ। তিনি সাংবাদিকতায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কনটেন্ট যাচাই এবং এআই ব্যবহারের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় তিনি সংবাদ, ছবি ও অনলাইন কনটেন্ট যাচাইয়ের বিভিন্ন ব্যবহারিক টুল প্রদর্শন করেন এবং অনলাইনে কোনো তথ্য শেয়ার বা সংবাদ প্রকাশের আগে উৎস ও সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্যের অখণ্ডতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে