স্ট্রিম প্রতিবেদক
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে সরকার গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ৬ ধারা অনুযায়ী যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিতে বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে এসব কাগজপত্র সচিব, লেজিসলেটিভ ও ‘সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর ৬২৮, ভবন নম্বর ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’—এই ঠিকানায় ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইল (secretary@legislativediv.gov.bd) করে পাঠাতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে