স্ট্রিম সংবাদদাতা

ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়লেই শিক্ষার মানোন্নয়ন হয় না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘শিক্ষার উন্নয়ন হলেও সে তুলনায় শিক্ষকদের বেতন ভাতা তেমন বাড়েনি।’
পররাষ্ট উপদেষ্টার মতে, রাষ্ট্রে শিক্ষার প্রতিফলন ঘটানোই প্রকৃত মানোন্নয়ন। জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষা খাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন তিনি।
আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি। এদিন সাবেক কৃর্তি শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষার্থী ও এলাকার সুধীজনের মাঝে উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও বলেন, ‘দেশে গত ৬০ বছরে শিক্ষার ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রামে-গঞ্জে সব বিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী এখন নারী।’
তৌহিদ হোসেন শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের দিকে গুরুত্বারোপ করে বলেন, ‘অনেক ক্ষেত্রে লেখাপড়া ছাড়াই পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমানে এ অবস্থা হতে বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।’
শুধু বরাদ্দ বাড়িয়ে নয় গুণগত মান উন্নয়নের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু অর্থ বরাদ্দ নয়, এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন। জিডিবির ১০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন। শিক্ষার গুণগতমান না বাড়ার কারণে বিদেশে গিয়েও আমাদের শ্রমিকরা প্রতারিত হচ্ছে। অন্য দেশের তুলনায় আমাদের শ্রমিকেরা ৭৫ শতাংশ বেতন কম পায়।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্য দেশের তুলনায় ৫ থেকে ৭ গুন বেশি টাকা দিয়ে আমাদের দেশের লোকজন বিদেশে শ্রমিক হিসেবে যায়। এটা রাষ্ট্রের ব্যর্থতা।
তিনি জনগণকে জনসম্পদে পরিণত করার উপর গুরুত্ব দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে