স্ট্রিম ডেস্ক

আলিম উদ্দিন সনজা মিয়া ১৫ বছর ধরে দুবাইতে আছেন। গত ১৫ বছর ধরে বিরতিহীনভাবে তিনি সেখানে পণ্য ওঠা-নামার কাজ করছেন। তবে সেই ক্লান্তিহীন কাজে এবার হয়তো একটু বিরতি নিতে পারবেন তিনি। কারণ দুবাইয়ের বিগ টিকিট লটারিতে বিগ উইন প্রতিযোগিতায় তিনি ৮৫ হাজার দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় (আজকের মুদ্রা বিনিময় হারে) যা ২৮ লাখ ২১ হাজার টাকার উপরের।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী প্রবাসী আলিম উদ্দিন ১০ বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনেছিলেন। এখন পুরস্কারের অর্থও সবাই ভাগ করে নেবেন।
আলিম জানান, এক বছর আগে তারা আবুধাবি বিমানবন্দরে বিগ টিকিটের প্রচারনা দেখতে পান। এর পর থেকে প্রতিমাসে বন্ধুরা মিলে টাকা তুলে টিকিট কেনেন। শেষ পর্যন্ত তাঁদের লটারি কাজে লাগল।
ড্রতে ৮৫ হাজার দিরহাম জেতার পর হাস্যোজ্জ্বল আলিম বলেন, বিগ টিকিট অফিস ভ্রমণ এবং ড্রতে অংশগ্রহণ ছিল এক অকল্পনীয় অভিজ্ঞতা।
তিনি বলেন, এই জয়ে আমি খুবই খুশি। এটি শুধু আমার না, আমার বন্ধুদেরও। আমরা ১০ জনে মিলে এই টাকা ভাগ করে নেব। সবারই এতে অংশ আছে।
গ্রুপের প্রত্যেকে পুরস্কারের সমান অর্থ পাবে। আলিম এও জানান তাঁরা এখানেই থেমে থাকবেন না, সামনেও টিকিট কিনবেন।
আলিম বলেন, পুরস্কারের অর্থ আমরা ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছি এবং একসঙ্গে বিগ টিকিটের এ লটারিতে অংশ নিতে থাকব।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে