স্ট্রিম প্রতিবেদক

আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকার তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনাসমাগমকে মাথায় রেখে এই পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।
সোমবার (২২ ডিসেম্বর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিজিএমইএ ধারণা করছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচুর লোক সমাগম হবে। এটি বিবেচনা করে ঢাকার উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানায় বাসে শ্রমিক যাতায়াত এবং জরুরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।
এসব দিক বিবেচনা করে ওই এলাকাগুলোর শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানির পণ্য পরিবহনে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগে বা পরে যে কোন একদিন ‘জেনারেল ডিউটি’ করা সাপেক্ষে ২৫ ডিসেম্বর ছুটি রাখা যায় কি-না তা বিবেচনা করা যেতে পারে।
ওই এলাকাগুলোর সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত কভার্ডভ্যান চলাচলে বিকল্প রুট ব্যবহার করতেও অনুরোধ করা হয়েছে।
এসব বিষয়ে প্রয়োজনে বিজিএমইএ’র যুগ্ম-সচিব (সিএমসি) মো. আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ওইদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে