বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও স্মৃতিস্মারক রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণের দাবি জানিয়েছেন দেশের ৫০ নাগরিক।
স্ট্রিম ডেস্ক

প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও স্মৃতিস্মারক রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণের দাবি জানিয়েছেন দেশের ৫০ জন নাগরিক। এ দাবিতে তাঁরা মঙ্গলবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নাগরিকেরা বলেছেন, সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও স্মৃতিস্মারক অযত্নে, অবহেলায় পড়ে আছে বলে আমরা জানতে পেরেছি। বাংলা ভাষার এমন একজন কীর্তিমান নাট্যকারের এসব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিল দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে সংরক্ষণ ও প্রদর্শন না করে একটি পরিবারের কাছে কুক্ষিগত রয়েছে জানতে পেরে আমরা মর্মাহত।
বিবৃতিতে বলা হয়, সেলিম আল দীন আমাদের নাট্যশিল্পের ইতিহাসের এক উজ্জ্বল নাম। তার নাটক, গবেষণা ও শিল্পভাবনা কেবল নাট্যচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং আমাদের জাতিসত্তার শেকড়ের সঙ্গে শিল্প-সাহিত্যের যোগসূত্রকে আরও গভীর করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এমন একজন ব্যক্তিত্বের স্মৃতিস্মারক রাষ্ট্রীয় উদ্যোগের সংরক্ষণ করা হয়েছে। যা তাঁদের জাতিগত ও রাষ্ট্রীয় গৌরবের চিহ্ন হিসেবে বিবেচিত।’
নাগরিকেরা বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলো সেলিম আল দীন এ ক্ষেত্রে অবহেলার শিকার। তাঁর সঙ্গে যাঁরা দীর্ঘ সময় কাজ করেছেন তাঁরাও এসব গুরুত্বপূর্ণ স্মারক অবহেলায় দীর্ঘ ১৭ বছর পড়ে থাকার দায় এড়াতে পারেন না। এ মহান শিল্পীর জীবন ও কর্ম জাতীয় গৌরবের অংশ। তাঁর পদক, পুরস্কার, পাণ্ডুলিপিসহ স্মৃতিস্মারক আমাদের অমূল্য সম্পদ। রাষ্ট্রের দায়িত্ব সেলিম আল দীনের যাবতীয় স্মৃতিস্মারক সংরক্ষণ, প্রদর্শন, ও গবেষণা কাজের জন্য উন্মুক্ত করা।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—কবি কাজল শাহনেওয়াজ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রায়হান রাইন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক হাবিব উল্লাস জাকারিয়া ওশুসমিন আফসানা; লেখক ও বিশ্লেষক ড. মারুফ মল্লিক; লেখক ও শিক্ষক ফাহমিদুল হক; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার; অভিনয়শিল্পী নওশাবা সিকদার মুক্তি; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন; খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান কাজল; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগীতজ্ঞ কৌশিক আহমেদ; কবি ও সংগঠক নাহিদ ইসলাম; লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ; কবি রহমান হেনরী; কথাসাহিত্যিক পাপড়ি রহমান; লেখক ও রাজনৈতিককর্মী বাকী বিল্লাহ; লেখক ও অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী; সংস্কৃতিকর্মী জাহেদুল আলম হিটো; সংস্কৃতিকর্মী রঘু অভিজিৎ রায়; চলচ্চিত্রনির্মাতা রজত তন্ময় পাল; সংগীতশিল্পী ও নির্মাতা ইমামুল বাকের এপোলো; লেখক ও চলচ্চিত্র গবেষক ওয়াহিদ সুজন; কবি ও সংগঠক চিনু কবির; অভিনেতা সোহেল তৌফিক; সংস্কৃতিকর্মী আব্দুল মজিদ অন্তর; চলচ্চিত্র গবেষক হারুন অর রশিদ; লেখক জুবায়ের ইবনে কামাল; দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদত হোসেন; চলচ্চিত্রনির্মাতা অনার্য মুর্শিদ; গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট মমিনুর রহমান; কবি জাহিদ জগৎ; কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান; কবি নকিব মুকশি; লেখক এনামূল হক পলাশ; কবি ও সংগঠক মাসুম মুনাওয়ার; কবি সুলতান আকন; কবি ও কথাসাহিত্যিক শাদমান শাহিদ; থিয়েটারকর্মী সামিউন জাহান দোলা; লেখক ও শিক্ষক শামীমা নাজনিন তনিমা; সর্বজনের সংস্কৃতির আহ্বায়ক জাহিদ হাসান; কবি পলিয়ার ওয়াহিদ; কবি উপল বড়ুয়া; লেখক ও গবেষক রাহুল বিশ্বাস; কবি ও সংস্কৃতিকর্মী রহমান মুফিজ; মানবাধিকার কর্মী জাহিন জামাল; সংস্কৃতিকর্মী জাহিন ইবনে জামাল; কবি ও লেখক সাজ্জাদ বিপ্লব; কবি ও শিক্ষক রাকিব লিখন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে