স্ট্রিম প্রতিবেদক

বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার লালকুঠি, যেটি মূলত নর্থব্রুক হল নামে পরিচিত, আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। ১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে এই টাউন হলটির নির্মাণ শুরু হয়। ১৮৮০ সালে জর্জ ব্যরিং নর্থব্রুক এ ভবন উদ্বোধন করেন। তার নাম অনুসারেই এর নাম রাখা হয় ‘নর্থব্রুক হল’। যদিও এর লাল রঙের কারণে স্থানীয়দের মুখে-মুখে এটি পরিচিত হয়ে ওঠে ‘লালকুঠি’ নামে।
ভবনটি নির্মাণে নেতৃত্ব দেন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা। এর স্থাপত্যে ব্রিটিশ, মুঘল ও ইউরোপীয় শিল্পশৈলীর মিশ্রণ দেখা যায়। মূল ভবনের অংশে ছিল নাট্যশালা, সভাকক্ষ, মিলনায়তন ও গ্রন্থাগার। এক সময় এটি হয়ে উঠেছিল ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখানেই ১৯২৬ সালের ৮ ফেব্রুয়ারি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেয় ঢাকা পৌরসভা যা ভবনটির ইতিহাসে গর্বের অধ্যায় হয়ে আছে।
বহু বছর ধরে অবহেলার কারণে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ২০১৬ সাল থেকে এটি আর মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছিল না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে ভবনটির পুনঃসংস্কার ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
সরেজমিনে দেখা যায়, ভবনটিতে চলছে সংস্কার কাজ। নতুন রঙের প্রলেপে যেন প্রাণ ফিরে পেয়েছে দেড়শো বছরের পুরোনো লালকুঠির সৌন্দর্য। ভবনের সম্মুখে তৈরি করা হয়েছে মার্বেল পাথরের বৃহৎ ফোয়ারা। সংস্কারকাজে মূল কাঠামো, কাঠের দরজা-জানালা ও কারুকাজ পুনঃনির্মাণ করা হয়েছে আদি নকশা অনুসরণ করে।
লালকুঠির সংস্কারে স্থানীয়দের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। পাতলাখান লেনের বাসিন্দা মোহাম্মদ আবু সাইদ স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে এখানে আসতাম। নাটক, কবিতা আবৃত্তি, ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম। ভবনের সিঁড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম বন্ধুদের সঙ্গে। এটি শুধু একটি দালান নয়, ছিল আমাদের জীবনের অংশ। সংস্কারের ফলে সেই স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠছে।’
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান জানান, ‘এক সময় লালকুঠিতে সেমিনার, আলোচনা সভা ও কমিউনিটি গ্যাদারিং হতো। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসতো। কিন্তু দীর্ঘদিন ধরে এটি অব্যবহৃত ছিল বলে আগ্রহ হারিয়ে যায়। সংস্কার শেষে আমরা আশা করছি, এই ভবন আবার আগের জৌলুস ফিরে পাবে।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ও প্রকল্প পরিচালক রাজীব খাদেম বার্তা সংস্থা বাসসকে জানান, ‘সংস্কার কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। কিছু স্থানীয় সমস্যা থাকলেও আমরা বাসিন্দাদের সঙ্গে বসে বাকি কাজ সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছি। যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা, তাই প্রশিক্ষিত শ্রমিকদের মাধ্যমেই সংবেদনশীল কাজগুলো করানো হচ্ছে। এখানকার শ্রমিকরা সাধারণত দেশের ঐতিহ্যবাহী ভবনগুলোর সংস্কারকাজ করেন। ভবনটি ঠিক ১০০ বছর আগে যে রূপে ছিল, সেই রূপ দেওয়ার চেষ্টা করছেন তারা। আগামী দুই মাসের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে