স্ট্রিম প্রতিবেদক

দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোনো অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি কৃষি, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। কেউ যদি অনিয়মে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাস্তবায়নকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রকল্পের প্রতিটি টাকা যেন সঠিকভাবে জনগণের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার মাধ্যমে এই কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এলাকায় মাছ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও কৃষি খাতে চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষিবান্ধব প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।’
অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে