স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংয়ের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। সান ওয়েইদং আগামী ২–৩ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি ১৪তম ‘বাংলাদেশ–চীন ডিপ্লোম্যাটিক কনসালটেশন’ বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এই পরামর্শ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো পরিসর পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইদং সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের দীর্ঘদিনের অবদান ও সহায়তার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন সরকার গঠনের পর এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে