স্ট্রিম সংবাদদাতা

অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের কোনো দোসর নাই, সৎ ও যোগ্য লোকজনই নির্বাচন পরিচালনা করবে।
বুধবার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রযুক্তির সব ব্যবহার নিশ্চিত করা হবে। গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারণা নৈতিক কিনা জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সভার আয়োজন করে। এতে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে