স্ট্রিম প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁকে ফেরত আনার বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনাও হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর গত এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। এই এক মাসে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আমার এবং পররাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠক হয়েছে। সেসব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, যেগুলোর বিচার হয়েছে এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত থেকে বিদেশে পলাতক আছে, তাদের সবার ব্যাপারেই সরকারের পক্ষ থেকে কথা বলা হচ্ছে।’
প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারের স্বার্থেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে