স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুড়িয়াউক গ্রামের কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার বিকেলের দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়ি ফেরেনি।
শনিবার সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে