স্ট্রিম সংবাদদাতা

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ মার্চ) রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বায়া ব্রিজের নিচে বারনই নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন।
ভূমিমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী খাল বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এ জন্য কোনো অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশে খাল খনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এই জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে