স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় এশিয়ার প্রভাবশালী এই দুই দেশের সরকারপ্রধান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধু এবং কৌশলগত সহযোগী। গত ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, চীন সবসময় একে অপরকে সমান সম্মান দিয়েছে এবং পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা বজায় রেখেছে। তিনি ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতাসহ সব খাতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চীন বাংলাদেশের নতুন সরকারের সুশৃঙ্খল শাসনকে সমর্থন করে বলেও জানান চীনের প্রধানমন্ত্রী।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক চিঠিতে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে