স্ট্রিম ডেস্ক

সাতসকালে আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় দেশে ভূকম্পন অনুভূত হয়। ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এরপর গত সোমবার (১ ডিসেম্বর) রাতে মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকেও এর ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পপি বাংলাদেশে আঘাত হানে গত ২১ নভেম্বর। সেই ভূমিকম্পে দেশের তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থলও ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
পরদিন সকালে আবারও নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। পরে সেদিন সন্ধ্যায়ই কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প হয়। যার একটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা, আরেকটি নরসিংদী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে