স্ট্রিম প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। আলোচনায় উদীচী ভবনে সাম্প্রতিক আগুনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের সমালোচনা করা হয়।
উদীচীর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, ‘সত্যেন সেন আমাদের শিখিয়ে গেছেন কোনো অন্যায়কে মানা যাবে না। সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সত্যেন সেনের শিক্ষা নিয়েই আমরা রাজপথে আছি। বোমা মেরে উদীচীকে ধ্বংস করা যাবে না।’
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে উদীচী এই চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে।’
সমাজচিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আজ ইরান আক্রমণ করেছে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’
আলোচনা সভা শেষে উদীচীর সাংস্কৃতিক কর্মীরা দলীয় সংগীত ও কবিতা পাঠ করেন। এছাড়া তোপখানা রোডে সন্ধ্যা ৭টায় ‘উদীচী উঠান’ শিরোনামে একটি একক সংগীত অনুষ্ঠানে সংগীতশিল্পী সায়ান গান পরিবেশন করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে