স্ট্রিম প্রতিবেদক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে উদ্যোগ পিএসসি নিয়েছে তা ইতিবাচকভাবে দেখে এনসিপি। তবে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করে দলটি। একটি এনসিপি আশা করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে। লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয় বরং ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।
এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা স্ট্রিমকে বলেন, ‘লিখিত পরীক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে। তাছাড়া দুইটি বিশেষ বিসিএসের কারণে অনেকের প্রস্তুতির সময় আরও কমে গিয়েছে। এতে অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সাথে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা একটা যৌক্তিক সময়ে পরীক্ষা নিশ্চিতের দাবি জানাই যেন পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য না করা হয়।’
এদিকে গতকাল বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে দেড় বছর সময় দেওয়া হলেও এবর হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে