স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারা এলাকায় রাকিব হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা। হত্যার শিকার ব্যক্তি ও অভিযুক্তরা এলিট ফোর্স নামের সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে কাজ করেন। অভিযুক্তরা হলেন শাকিল আলী ও মাসুদ রানা।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভাটারা থানায় শাকিল আলী ও মাসুদ রানার নামে হত্যা মামলা করেছেন।
ভাটারা থানার পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান স্ট্রিমকে বলেন, এলিট ফোর্স নামে একটি সিকিউরিটি কোম্পানির নিজস্ব বিল্ডিংয়ে একই মেসের এক রুমে তিনজন থাকতেন। বুধবার সকালে তাদের মধ্যে টাকাপয়সা নিয়ে লেনদেনের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনা অভিযুক্ত মাসুদ রানা নামে একজনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পলাতক আরেক আসামি শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিহত রাকিব হাসানের ছোট ভাই আল আমিন স্ট্রিমকে জানান, প্রায় দুই মাস হল রাকিব এলিট ফোর্সের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি শুরু করেছিলেন।
চাকরি নেওয়ার পর এক সহকর্মীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার করেছিলেন। সেই টাকা আগামী মাসে পরিশোধ করার তারিখ দিয়েছিলেন। কিন্তু পাওনাদার মানেননি। বুধবার সকাল ৭টার দিকে তাদের মধ্যে তর্ক বাধে। তারপর তাকে পিটিয়ে গুরুতর যখন করা হয়। এতে গুরুতর আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আল আমিন আরও বলেন, ‘গতকালই রাকিবের বেতন পাওয়ার কথা ছিল। বেতনের সেই টাকা নিয়ে দুই মাস বয়সী সন্তান ও তার স্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা তার লাশ নিয়ে যাওয়ার জন্য মর্গের সামনে অপেক্ষা করছি। চিকিৎসক না থাকায় এখনো পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। আমাদের বলা হয়েছে, চিকিৎসক আসতেছেন, তিনি আসলে পোস্টমর্টেম করা হবে। তারপর লাশ বাড়িতে নিয়ে যাব।’
রাকিবের মা রোজিনা বেগম স্ট্রিমকে বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাকিব সবার ছোট। এবারের ঈদে সবাই মিলে বাড়িতে থাকার কথা ছিল। আজকেই বাড়িতে যাওয়ার কথা ছিল, আমি এখন নিজেই বাড়ি থেকে এসেছি হাসপাতালে, রাকিবকে নিয়ে যেতে।’
ভাটারা থানার উপপরিদর্শক(এসআই) সুমন বিশ্বাস জানান, ‘আমরা খবর পেয়ে বুধবার দুপুরের দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। গতকালই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।’
মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত চলছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে