স্ট্রিম সংবাদদাতা

জায়গা ভাড়া নেওয়া নিয়ে তোলা একটি টিনশেড ঘর। বাইরে থেকে সেটি ছিল একেবারেই সাধারণ। কিন্তু ঘরের ভেতরের মাটি খুঁড়ে নিচে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ফুটো করা হয়। সেখান থেকেই চলে তেল চুরি।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তরের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ফুটো করা অংশ দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে থাকলে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে কি পরিমাণ তেল চুরি হয়েছে, তা জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মো. আফসার ওই পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে ঘরটি খুলনা সিটি করপোরেশনের সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়।

ভাড়া নেওয়ার পর আমিরুল ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে প্রায় ১০ থেকে ১২ ফুট গভীরে থাকা বিপিসির তেলবাহী পাইপলাইনে ফুটো করেন। সেখান থেকেই তেল চুরির চেষ্টা শুরু হয়। তবে বৃহস্পতিবার চুরির ঘটনা ফাঁস হলে আমিরুল ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে ঘর থেকে বের হয়ে আসা তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। এরপর কেউ কেউ বালতি, মগসহ বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। একপর্যায়ে খবর পৌঁছায় প্রশাসনের কাছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের জানান, হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইনে পরিকল্পিতভাবে ফুটো করা হয়েছিল। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিপিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, পাইপলাইনের ক্ষয়ক্ষতি এবং কত পরিমাণ তেল চুরি হয়েছে, তা বের করতে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন স্ট্রিমকে বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিককে হেফাজতে নেওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে