স্ট্রিম প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দরে আটকের ঘটনায় দেওয়া তাঁর বক্তব্য ‘মিসকোট’ করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ইসি সচিব বলেন, এমন মন্তব্য করা তার এখতিয়ার ও ক্ষমতাবহির্ভূত। তিনি জানান, “এখানে আমাকে ‘মিসকোট’ করা হয়েছে।” বিষয়টিকে অপতথ্য প্রকাশের সঙ্গে তুলনা করে তিনি সংবাদমাধ্যমকে ভুল তথ্য প্রকাশ না করার অনুরোধ জানান।
এর আগে আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপের সময় ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই। তিনি বলেছিলেন, “ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই। সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই। তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। টাকা যদি অবৈধ হয়, তবে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।”
তবে টাকা বহনের নির্দিষ্ট সীমা কত—জানতে চাওয়া হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “যারা ইন্টারসেপ্ট করেছেন, তাঁদের কাছেই ব্যাখ্যা চাওয়া উচিত।”
উল্লেখ্য, আজ বুধবার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, আমিরের কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার জন্য ছিল না, সেটি ছিল তাঁর ব্যবসায়িক প্রয়োজনে বহন করা টাকা। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, জামায়াত ইসলামীর প্রতিনিধি দল বিভিন্ন অনভিপ্রেত ঘটনার বিষয়ে কমিশনকে অবহিত করেছে।
এর আগে ইসি সচিব জানান, আজ সকালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পোস্টাল ব্যালট নিয়ে ব্রিফিং করা হয়েছে। এরপর সাইডলাইনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বাংলাদেশের পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। সচিব বলেন, আমরা চাই পোস্টাল ব্যালটকে একটি ‘ফুলপ্রুফ’ সিস্টেমে নিয়ে আসতে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে