স্ট্রিম প্রতিবেদক

সাইবার স্পেস নারীদের জন্য বিষাক্ত হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সামাজিকভাবে ও অনলাইনে নারীদের টার্গেট করে এমন পরিস্থিতি তৈরি করা হয় যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে ভোকাল, তাদের বেশি টার্গেট করা হয়।’
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ দিন এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাহিদ ইসলাম। ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য জানান, সংগঠনটি এনসিপির সহযোগী হিসেবে স্বাধীনভাবে নারীদের অধিকার, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিয়ে কাজ করবে।
নতুন সংগঠনটির ৪১ সদস্যের কমিটির নেতৃত্বে থাকছেন তিনজন। এতে আহ্বায়ক করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে। এ ছাড়া ডা. মাহমুদা আলম মিতু সদস্য সচিব এবং মুখ্য সংগঠক হয়েছেন নুসরাত তাবাসসুম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এক বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে, মূল দলের পাশাপাশি আলাদা একটি নারী সংগঠন প্রয়োজন, যারা নারীদের কমফোর্ট জোন ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমরা আশা করি, জাতীয় নারী শক্তি বাংলাদেশে নারীদের পক্ষে একটি শক্ত অবস্থান ও লড়াই তৈরি করতে পারবে।’
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের খুঁজে বের করে পুনর্বাসিত করার ঘোষণাও দেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বড় একটি স্টেকহোল্ডার নারীরা। রাজনীতি করুক বা না করুক, দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে যারা রাজপথে নেমেছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাইয়ের নারী যারা, তারা অনেক বেশি সাইবার বুলিং ফেস করেছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়ে রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি সাইবার বুলিংয়ের শিকার হয়ে একজন নারী কর্মী নির্বাচনের আগে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন।’
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে