স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই করার অভিযোগে অজ্ঞাত এক যুবককে (২৬) গণপিটুনি দেওয়া হয়েছে। এতে ওই যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। এসময় দুজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে। উত্তেজিত লোকজন তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জড়ো হওয়া লোকজন মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে এবং নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুই সহযোগীকে খুঁজে বের করতেও কাজ করছে পুলিশ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে