স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে গোলযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। ওই ঘটনা স্যাবোটাজ (অন্তর্ঘাতমূলক) ছিল কিনা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
শনিবার (২৮ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, সংসদ কমিটির বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, চিকিৎসা এবং সংসদের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়া হবে।
সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দীর্ঘদিনের সমস্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিফ হুইপ বলেন, সংসদের ভেতরে কথা শোনা যায় না, এটি অত্যন্ত বিরক্তিকর। এই সমস্যার পেছনে কোনো ‘স্যাবোটাজ’ আছে কিনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য বুয়েটের শব্দ বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্যদের কাজের সুবিধা এবং যানজট এড়িয়ে সময় মতো অধিবেশনে অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদ ভবনের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। সদস্যদের কার, কোথায় বাড়ি আছে সেটি বড় কথা নয়। বরং সংসদ কার্যক্রমের সুবিধার্থে তাদের কাছাকাছি রাখা জরুরি। আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং এ বিষয়ে গণপূর্ত বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে পরের বৈঠক হবে।

সংসদ সদস্যদের জন্য বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে অপ্রর্যাপ্ত উল্লেখ করে চিফ হুইপ বলেন, কার্ডিয়াক সিস্টেম, আইসিইউ অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী ফ্রিজিং ভ্যানের অভাব রয়েছে। এছাড়া রেডিওলোজিস্ট, প্যাথলোজিস্টসহ জনবল সংকটের বিষয়ও আলোচনায় এসেছে। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সংসদ সচিবালয়ের চিকিৎসাসেবা উন্নত করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, লাইব্রেরি পরিস্থিতিসহ অন্যান্য প্রয়োজনীয় সংসদীয় কমিটিগুলো এই সেশনে বা আগামী সেশনের মধ্যে গঠন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন গণতান্ত্রিক পরিবেশে এই সংসদ আরও কার্যকর ও প্রাণবন্ত হবে এবং জনগণের সমস্যার সমাধান এখান থেকেই আসবে।
ব্রিফিংয়ের শুরুতে নূরুল ইসলাম জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, আগামী পরশু সোমবার বেলা ১১টায় সংসদ এলাকায় মরহুমার নামাজে জানাজা হবে। তিনি সবাইকে জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে